খারাপ সময় বুঝিয়ে দিয়েছে কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া। ফাইল ছবি
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
পডকাস্টে নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে একটি মজার তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া, তবে মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামে পরিচিত।
জীবনের উত্থান-পতন ও বন্ধু ও আপনজন চিনার বিষয়েও ফারিয়া খোলাখুলিভাবে বলেন, জীবনে সবারই উত্থান-পতন থাকে। তবে আমার খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন, আর কে পর।
দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসার চেয়ে নিজের ভালো থাকা নিশ্চিত করা তার জীবনের মূল দর্শন, যা তিনি আজও অটলভাবে মেনে চলছেন।
পডকাস্টে তিনি প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন।
আরও পড়ুন: ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বটি জেড আই ফয়সাল প্রযোজনা করেছেন। ১০০ মিনিটের এই বিশেষ পর্বটি ৩১ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে সম্প্রচার করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








