News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

একসঙ্গে পুত্র-কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ

একসঙ্গে পুত্র-কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপরিচিত তারকা রাম চরণ এবং তার স্ত্রী উপাসনার ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। নবজাতকরা এবং মা উভয়ই সুস্থ আছেন।

রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবী  এই আনন্দের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এক্সে (টুইটার) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, অপরিসীম আনন্দ ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। তাদের একটি ছেলে, অন্যটি মেয়ে। নবজাতকরা ও মা উভয়ই সুস্থ আছেন। সকলের প্রার্থনা, ভালোবাসা ও আশীর্বাদের জন্য আন্তরিক ধন্যবাদ।

চিরঞ্জীবী আরও লিখেছেন, দাদা-দাদি হিসেবে পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানানো মুহূর্তটি তাঁদের কাছে ভীষণ আনন্দের এবং ঐশ্বরিক আশীর্বাদ।

ভক্ত ও শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় নবজাতকদের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছেন।

রাম চরণ ও উপাসনা কলেজ জীবন থেকেই একে অপরকে চেনেন। বন্ধু মহলে তাদের সম্পর্ক আলোচিত ছিল। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে তাঁদের বাগদান হয়, এবং ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জয়ার গোলাপি আভার জাদুতে মাতোয়ারা নেটিজেনরা

এই জুটি বিয়ের ১১ বছর পরে প্রথম সন্তানের বাবা-মা হন। এর আগে ২০২৩ সালের ২০ জুন উপাসনা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়