জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের (ভিসি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমান।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান।
আরও পড়ুন: ১৮০ দিনের পরিকল্পনায় প্রশাসনিক রদবদল শুরু
অভিযোগে সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








