News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৩, ২৫ জানুয়ারি ২০২৬

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা, যেখানে বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২১০। তৃতীয় স্থানে রয়েছে চীনের হ্যাংজু (স্কোর ১৮৬), চতুর্থ স্থানে মিশরের কায়রো (স্কোর ১৭৮) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৬।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর

বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ু পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়