লক্ষ্মীপুরে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে কলেজছাত্র খুন, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত
পুলিশে ধরিয়ে দেওয়ার অপরাধে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম (২৪) খুনের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, শাকিল বেপারী (২৩), সোহাগ বেপারী (১৯), মোক্তার পাটওয়ারী (২০), তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী গ্রামে।
শনিবার বিকেলে রায়পুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাট-৩ আসন নিজেদের কবজায় রাখতে মরিয়া বিএনপি-জামায়াত
এ ব্যাপারে র্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের অধিনায়ক মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত সাংবাদিকদের জানান, গত ১৪/০১/২৬ ইং তারিখে কলেজ ছাত্র আশরাফুল কে পূর্বপরিকল্পিতভাবে হাতে লোহার হাতুড়ী, রড, জিআই পাইপ, সেলাই রেঞ্ছ ও লাঠি দিয়ে ভিকটিমের মাথা, মুখ, হাত ও পায়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে করে তাকে ঢাকায় গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে ২০/০১/২০২৬ ইং বিকেল ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে এ ঘটনায় নিহতের মা বাদী রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার পর থেকে মামলার আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গোয়েন্দা নজরধারীর মাধ্যমে র্যাব-১১ তাদের শুক্রবার গভীর রাতে গ্রেফতার করে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








