News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ২৪ জানুয়ারি ২০২৬

উত্তর বাড্ডা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

উত্তর বাড্ডা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার একটি বাসার ছাদ থেকে মৃত সুবীর বিশ্বাসকে (৩০) উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে বাসার নয়তলার ছাদ থেকে অচেতন অবস্থায় সুবীরকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকাবাসীর জন্য তিতাসের দুঃসংবাদ

তিনি আরও বলেন, এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন সেই বিষয়ে তথ্য দেবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়