উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরাপশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান।
উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দুইটি ইউনিট। আগুন সকাল ৮টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং ১০টার মধ্যে পুরোপুরি নির্বাপন করা হয়।
আরও পড়ুন: উত্তরায় সাততলা ভবনের বাসায় আগুন, নিহত ৩
এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








