জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৯, ২৮ মে ২০২৬
আপডেট: ২১:১০, ২৮ মে ২০২৬

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে সরকার: অর্থমন্ত্রী

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে সরকার: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদ-এ পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেই হবে না, সেই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি জানান, দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক অবস্থানে নিতে সরকার কাজ করছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে। এবারের কোরবানির ঈদে বাজার পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ভালো ও সহনীয় ছিল। সাধারণত কোরবানির ঈদে দ্রব্যমূল্য বেড়ে যায়, কিন্তু এবার কিছু পণ্যের দাম উল্টো কমেছে।

তিনি আরও বলেন, সরকার এ ধারা অব্যাহত রাখতে চায় এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কাজ করছে।

আরও পড়ুন: ঈদের ছুটিতেও আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক

জনগণের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে আমাদের কিছুটা সময় দিন। আমরা নির্বাচিত সরকার এবং জনগণের কাছেই দায়বদ্ধ। আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়