সোনার দাম আরও কমলো
ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম: ২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা, ২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা, ১৮ ক্যারেট: ২,০৯,৭৭০ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা.
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। চলতি বছরে দেশের বাজারে সোনার দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে; যেখানে ১৮ বার দাম বাড়ানো হয়েছে, ১২ বার কমানো হয়েছে।
আরও পড়ুন: রেকর্ড রেমিট্যান্সে বাড়ল রিজার্ভ
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬,৩৫৭ টাকায়। চলতি বছরে রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে; ১০ বার বেড়েছে, ৭ বার কমেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








