সোমবার জানা যাবে ফেব্রুয়ারির এলপিজির নতুন দাম
ফাইল ছবি
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় বিষয়ে বিইআরসির নির্দেশনা সোমবার দুপুর ৩টায় ঘোষণা করা হবে। ঢাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)–এর কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে।
আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ব্যাংক
উল্লেখ্য, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। এর আগে গত ডিসেম্বর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








