News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কমেছে স্বর্ণের দাম 

কমেছে স্বর্ণের দাম 

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৪৫০ টাকায়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।

স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

আরও পড়ুন: আসল টাকার আদলে ‘নমুনা নোট’, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

বাজুস চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। আর ২১ ক্যারেটের দাম কমানো হয়েছে দুই হাজার ৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেট এক হাজার ৮০৮ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ৪৫৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৭ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ আট হাজার ২০২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও পরিবর্তন হয়নি রুপার দামে। আগের দামেই বিক্রি হবে এ ধাতব।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়