News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিসুদ হার আগের মতোই ১০ শতাংশ রাখা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। 

তিনি বলেন, “মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানো ছাড়া সব সূচকেই মুদ্রানীতি সফল হয়েছে। আমরা ভালো করেছি, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা ব্যর্থ হয়েছি। তবে আশা করছি এটি কমবে। বিশ্ব অর্থনীতির পূর্বাভাস অনুযায়ী আমাদের অর্থনীতি সামনের দিনগুলোতে আরও ভালো করবে, তাই মূল্যস্ফীতিও কমবে।

গভর্নর আরও বলেন, একটি লক্ষ্য পূরণ না হওয়ায় পলিসি রেট কমানো হয়নি। রিজার্ভ ভালো অবস্থানে রয়েছে এবং আইএমএফ-এর শর্ত অনুযায়ী রিজার্ভ বাড়ছে। নীতি সুদহার বেশি রাখার কারণে বিনিময় হার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে এবং রেমিটেন্সসহ বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ছে।

আরও পড়ুন: ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

আইএমএফ পরামর্শ দিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নেমে নীতিসুদ হার কমানো হবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়