News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

 ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

 ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

ফাইল ছবি

সরকার মরক্কো, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ৮০ হাজার টন ডিএপি, ৭০ হাজার টন ইউরিয়া এবং ৬০ হাজার টন টিএসপি। মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৭০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৯৭৫ টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়: ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার: ব্যয় ৩১৯ কোটি ৫১ লাখ ৮ হাজার টাকা, প্রতি মেট্রিক টন ৬৫১ মার্কিন ডলার। ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার: ব্যয় ১৮৪ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৭৩০ টাকা, প্রতি মেট্রিক টন ৫০১.৩৩ মার্কিন ডলার। আরেকটি ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার: একই ব্যয় ও একক মূল্য।

সৌদি আরবের মা’আদেন ও বিএডিসির চুক্তির আওতায় ২০২৬ সালের প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় ৩২৩ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা, প্রতি মেট্রিক টন ৬৬০ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। ব্যয় ২০৫ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা, প্রতি মেট্রিক টন ৪১৮.৩৩ মার্কিন ডলার।

আরও পড়ুন: ৫ লাখ পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই: এনবিআর

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৮৭৫ টাকা, প্রতি মেট্রিক টন ৪১৫.৮৭৫ মার্কিন ডলার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়