News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

৬ ঘণ্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

ফাইল ছবি

দেশের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো স্বর্ণের বাজার। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার টাকার বেশি।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন দাম একই দিন বিকেল ৪টা থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকায়, ১৮ ক্যারেটের দাম রাখা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়