News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ২৪ জানুয়ারি ২০২৬

২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি সিলেট সফর শেষে এবার লক্ষ্য চট্টগ্রাম। দীর্ঘ ২০ বছর পর তিনি চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন।

রবিবার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এক জনসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। সমাবেশকে ঘিরে চট্টগ্রাম বিএনপিতে বিরাজ করছে ব্যস্ততা ও প্রত্যাশার আবহ।

দলীয় সূত্রগুলো জানায়, এই সফর শুধুমাত্র একটি জনসমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি নতুন করে সাংগঠনিক সক্রিয়তা, নেতৃত্বের দৃশ্যমানতা এবং মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান জানান দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বড় মাঠের কর্মসূচি হওয়ায়, তার বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিএনপির নেতারা মনে করছেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে বড় ধরনের জনসমাগম ঘটাতে পারলে তা জাতীয় রাজনীতিতে দলের শক্ত অবস্থান প্রকাশ করবে। এজন্য নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার শুধু নেতাকর্মীদের নয়, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষকেও যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফরকে ঘিরে দলীয় কাঠামোর বাইরে থেকেও সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়