News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০৮, ২২ জানুয়ারি ২০২৬

ষড়যন্ত্র রুখে তারেক রহমানের নেতৃত্বে সরকার গড়ার ডাক মির্জা ফখরুলের

ষড়যন্ত্র রুখে তারেক রহমানের নেতৃত্বে সরকার গড়ার ডাক মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এই বিশাল জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দলবাসী নিরলসভাবে কাজ করবে।

অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য শুরু করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই। 

তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল; দল পেছনে তাকায় না, সামনের দিকে এগোতে বিশ্বাস করে।

তিনি বলেন, দেশে-বিদেশে বসে একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও কুৎসা রটনা করছে। এমনকি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও তাদের পক্ষ থেকে কুৎসা রটনা হচ্ছে। 

আরও পড়ুন: ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’

মির্জা ফখরুল বলেন, এই দলটি কি ভোট পাবে? তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তারা এখন বলছে, তারা নতুন করে বাংলাদেশ তৈরি করবে। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো দল ও ব্যক্তিদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি সিলেটকে ঐতিহাসিক ও প্রতিরোধের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এই সিলেট সেই সিলেট, যেখানে এম এ জি ওসমানীর জন্ম হয়েছে। যেখানে উন্নয়নের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে। যেখানে ইলিয়াস আলী অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হয়েছেন। 

তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন, গুম হয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেনি।

মির্জা ফখরুল আরও বলেন, সিলেট থেকেই তারেক রহমানের যাত্রা শুরু হয়েছে। এটি আগামী দিনের বাংলাদেশকে নতুনভাবে সাজানোর যাত্রা। তারেক রহমানের চিন্তা ও পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।

সভাটি সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারমেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় এই জনসভা বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। আলিয়া মাদরাসা মাঠে ইতোমধ্যে একাধিক নির্বাচনী জনসভা করেছেন বেগম খালেদা জিয়া; এবার সেই মাঠ থেকেই ভাষণ দেন তারেক রহমান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়