News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

তারেক রহমানের একান্ত সচিব হলেন সাবেক আমলা আব্দুস সাত্তার ও প্রেস সচিব সাংবাদিক সালেহ শিবলী। ছবি: সংগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সালেহ শিবলী দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: মৃত্যুর কারণে খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের সঙ্গে একই বিমানে দেশে ফেরেন সালেহ শিবলী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়