News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ৩ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধরে বিএনপি এগিয়ে যাবে: রিজভী

খালেদা জিয়ার আদর্শ ধরে বিএনপি এগিয়ে যাবে: রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশ পরিচালনায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির মহিলা দলের শ্রদ্ধা অনুষ্ঠানের পর তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া অঙ্গীকার এবং তার দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”

তিনি অভিযোগ করে বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল অশুভ কারসাজি।

আরও পড়ুন: বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রিজভী আরও বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়