সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমান সরাসরি সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জাতি: ফখরুল
মির্জা ফখরুল জানান, “অনেক বছর ধরে সংগত কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময় হয়নি। তাই দলের পক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।”








