News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, স্বামীর কবরের পাশে দাফন

খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, স্বামীর কবরের পাশে দাফন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা ডাকা হয়। সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, “গভীর শোকের দিন। আমরা শোকাহত। বিশেষ সভা শেষে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়েছে। তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে এবং কালকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।”

উপদেষ্টা পরিষদের সভায় জানানো হয়েছে, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: ফখরুল

খালেদা জিয়ার জানাজা ও দাফনের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২:৩০ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়