স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৯, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১০, ১১ অক্টোবর ২০২৬

রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করলো সরকার

রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করলো সরকার

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিহতরা হলেন-  বগুড়ার মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

রবিবার  (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার ডাকঘর মাদলা।

অন্যদিকে, মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার ডাকঘর ঢালুয়া।

আরও পড়ুন: জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘটনাটি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়