লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৬২ জন এবং বেনগাজি থেকে ১০৮ জন রয়েছেন। তারা লিবিয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এছাড়া ত্রিপোলি থেকে আসা বাংলাদেশিদের মধ্যে গত ২০ এপ্রিল দূতাবাসের উদ্যোগে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া ৩৭ জনও রয়েছেন।
আরও পড়ুন: ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা
ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ৩১ মে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








