আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো: সড়ক পরিবহনমন্ত্রী
ছবি: সংগৃহীত
এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি উদ্যোগ।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং হতে পারে। কারণ, এ সময় প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন, আবার প্রায় এক কোটি কোরবানির পশু রাজধানীতে প্রবেশ করবে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন অবকাঠামোগত পরিকল্পনা, যেমন আরেকটি যমুনা সেতু নির্মাণের বিষয়ও বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন: হরমুজ প্রণালী পারাপারে অনুমতি পেলো বাংলাদেশের ৬ জাহাজ
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। তবে এটি কার্যকর না হলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে না এবং এ জন্য অতিরিক্ত ব্যয়ও করা হবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








