ঈদে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি
ফাইল ছবি
সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করেছে সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
এর পরপরই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এর ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে মাঝখানের ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর-এর ছুটি থাকতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ১৮ মার্চ (বুধবার) সাধারণ কর্মদিবস।
বেসরকারি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ওভারটাইম সমন্বয় বা বিশেষ ব্যবস্থায় ছুটির মেয়াদ কিছুটা বাড়ানো হয়।
আরও পড়ুন: ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার
সরকারি ছুটির এ ধারাবাহিকতায় আগাম পরিকল্পনা করলে দীর্ঘ ভ্রমণ বা পারিবারিক অবকাশের সুযোগ নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








