News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

শহীদে মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ দিল ডিএমপি

শহীদে মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ দিল ডিএমপি

ফাইল ছবি

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তার স্বার্থে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি সড়ক ব্যবহার করতে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

কমিশনার বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করার অনুরোধ করা হলো। অন্য কোনো সড়ক দিয়ে প্রবেশ করা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।

তিনি আরও বলেন, শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: ৩ সিটি করপোরেশন নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

নিরাপত্তার জন্য ডিএমপি জানিয়েছে, একুশে ফেব্রুয়ারি ঘিরে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি থাকবে। পাশাপাশি সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়