News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আগামী সপ্তাহে যমুনা ছাড়বেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস

আগামী সপ্তাহে যমুনা ছাড়বেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’ ছেড়ে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। আগামী সপ্তাহে তিনি গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে স্থানান্তর হবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর কিছুদিন ঢাকায় অবস্থান করে তার বিদেশ সফরের কথা রয়েছে, যার সম্ভাব্য গন্তব্য হতে পারে প্যারিস।

স্বল্প সময়ের মধ্যে একটি সুন্দুর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ড. ইউনূস। তবে অর্থনৈতিক ক্ষেত্রে তার কর্মকাণ্ড ভঙ্গুর, এবং কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তিনি কোন উল্লেখযোগ্য উদ্যোগ নেননি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ কোনো সক্ষমতার ছাপ রাখতে পারেননি।

রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান ছিল অনির্ধারিত; অনেক ক্ষেত্রেই উদাসীন বা উৎসাহিত করা দেখা গেছে। ক্ষমতার বাইরে থাকা অবস্থায় তিনি নিজের অবস্থান একটি কুচক্রী মহলের কাছে সমর্পণ করেছিলেন। স্বজনপ্রীতি ছিল অতিরিক্ত, এবং নিজের সুবিধা অর্জনে তার প্রচেষ্টা সরাসরি চোখে পড়ার মতো। ছাত্রদের নিয়োগকর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করার কারণে সমালোচনার মুখে পড়েন।

আরও পড়ুন: বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বার্থবিরোধী কিছু চুক্তি সম্পন্ন করার কারণে তার জনপ্রিয়তা বিতর্কিত হয়েছে। গ্রামীণ ঋণ মওকুফ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন উদ্যোগে তিনি ব্যক্তিগত স্বার্থ ও স্বজন তোষণের নীতি অনুসরণ করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশের কোনো পূর্ববর্তী সরকারপ্রধান এতো প্রভাবশালী অবস্থায় স্বজনপ্রীতি ও বিতর্কিত কর্মকাণ্ডে এতটা নজর কেড়েছিলেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালাবদলে এই পরিবর্তন দেশের প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে। নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় সমন্বয়ের সঙ্গে এই পরিবর্তন সূচিত করছে রাষ্ট্র পরিচালনায় সুদৃঢ় নীতি প্রয়োগের নতুন অধ্যায়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়