News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

‘দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল’

‘দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল’

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। 

পোস্টে তিনি লেখেন, “নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!”

আরও পড়ুন: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

তিনি আরও লেখেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়