গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোট-এর সরকারি ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের ফলাফল এবং গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। জুলাই জাতীয় সনদের সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য এই গণভোট অনুষ্ঠিত হয়।
গেজেট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বৈধ ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।
আরও পড়ুন: তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬ ধারার (৩) উপ-ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফলে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ সুগম হলো।
নিউজবাংলাদেশ.কম/এসবি








