News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প

সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প

ফাইল ছবি

সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কম্পনটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ২১১ থেকে ২৪৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত ছিল। উৎপত্তিস্থলটি সিলেট শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে হওয়ায় এবং গভীরতা কম থাকায় জেলা শহরসহ ছাতক ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় কম্পন বেশ স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পের স্থায়িত্ব কম থাকায় এবং এর মাত্রা ‘হালকা’ শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ায় প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

৩৬০ আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত এই জনপদে সাম্প্রতিক সময়ে ছোট ছোট ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা এর কারণ ও মাটির নিচে টেকটোনিক প্লেটের সক্রিয়তা নিয়ে বিশ্লেষণ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়