News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

এর আগে একই দিন ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

আরও পড়ুন: বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর চুক্তি স্বাক্ষর

তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়