News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগর এলাকায় মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রতি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে একটি উদাহরণ সৃষ্টি করবে।

আরও পড়ুন: নির্বাচনের ফলাফল শুক্রবারের মধ্যে ঘোষণা করা হবে: ইসি

ভোট কারচুপির সুযোগ নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়