News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা

২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা

ফাইল ছবি

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা ব্যবহৃত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।

বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধীরে ধীরে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব যাত্রীর যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন, তারা আর পাসপোর্টে স্টিকার ভিসা পাবেন না; বরং ডিজিটাল ই-ভিসা প্রদান করা হবে।

হাইকমিশন জানায়, ই-ভিসা একটি অনলাইনভিত্তিক ভিসা ব্যবস্থা, যা ভ্রমণকারীর অভিবাসন তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে এবং ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে।

আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়