News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান

ফাইল ছবি

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে।

ইসি জানায়, প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিধি অনুযায়ী প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগের প্রয়োজন নেই।

আরও পড়ুন: বাংলাদেশে অর্থ সহায়তা ৭৪ শতাংশ বাড়াল ভারত

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়