শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ইনকিলাব মঞ্চের
ফাইল ছবি
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে একত্র করে শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
আরও পড়ুন: দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ জনসভা ১৬ ডিসেম্বর
এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলগুলো এ সিদ্ধান্ত নেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








