News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৫, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৭, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ জনসভা ১৬ ডিসেম্বর

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ জনসভা ১৬ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে এমন ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক আলোচনা সভায় অংশ নেবেন তিনি। ধারণা করা হচ্ছে, দেশে ফেরার আগে এটিই হতে যাচ্ছে লন্ডনে তারেক রহমানের সর্বশেষ জনসভা।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অপেক্ষা রয়েছে। অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

আরও পড়ুন: দেশে তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি বিএনপির

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়