News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাসের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজান মাসের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে বসতে পারে। পবিত্র রমজান মাসের মধ্যেই অধিবেশন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে একথা বলেন তিনি।

এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন তিনি সচিবালয়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন।

মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই সংসদ অধিবেশনের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। এছাড়া শোক প্রস্তাবও আনা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়