News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

এম সিরাজ উদ্দিন মিয়া। ফাইল ছবি

ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের পর মন্ত্রিপরিষদ সচিব পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একই দিন সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করে। বিসিএস ৮২ ব্যাচের এ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত সচিব পদ থেকে অবসরে যান।

চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে শেখ আব্দুর রশীদকে চুক্তিভিত্তিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব পান।

আরও পড়ুন: তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর নতুন সরকার গঠনের প্রাক্কালে তার নিয়োগ বাতিল করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়