News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথ

সোমবার নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথ

ফাইল ছবি

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সূচনা হবে নতুন এক অধ্যায়ের।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংসদ সদস্যদের শপথের পর বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে উপস্থিত হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

উল্লেখ্য, বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ের পর নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন—তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নতুন ও তরুণ মুখের উপস্থিতি কতটা থাকবে, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়