News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ডিএনসিসি প্রশাসনে পরিবর্তন, এজাজের স্থলে সুরাইয়া

ডিএনসিসি প্রশাসনে পরিবর্তন, এজাজের স্থলে সুরাইয়া

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের পদে বড় পরিবর্তন এনেছে সরকার। সংস্থাটির বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজকে তার পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে এ দায়িত্ব দেওয়া হলো।

আরও পড়ুন: নির্বাচনের আগে পুলিশের ১৫৩ এসআই ইন্সপেক্টর পদে পদোন্নতি

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; এর বাইরে কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই আদেশের মাত্র কয়েকদিনের মধ্যেই তাকে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়