নির্বাচনের আগে পুলিশের ১৫৩ এসআই ইন্সপেক্টর পদে পদোন্নতি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ১৫৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), ৪৭ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৬ জন পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পদোন্নতি জনস্বার্থে দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








