News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

দেশের মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে এসব জেলা থেকে শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নদী অববাহিকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনার সামনে অবস্থান

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে পর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়