News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনার সামনে অবস্থান

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনার সামনে অবস্থান

ছবি: সংগৃহীত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। পরে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে বসে পড়েন।

পুলিশ প্রথমে শাহবাগ এলাকায় পৌঁছালে জলকামান নিক্ষেপ করে। তবে সরকারি চাকরিজীবীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যান। প্রথম দফায় তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: নির্বাচন সামনে রেখে সতর্ক বার্তা যুক্তরাজ্যের

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তারা পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়