News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন সামনে রেখে সতর্ক বার্তা যুক্তরাজ্যের

নির্বাচন সামনে রেখে সতর্ক বার্তা যুক্তরাজ্যের

ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে হালনাগাদ নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাজ্যের সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ বা ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা ঘটতে পারে। এসব সহিংসতা নির্বিচারে ঘটতে পারে।

আরও পড়ুন: পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

নির্দেশনায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন, বড় সমাবেশ এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ অন্যান্য স্থান থেকে দূরে থাকুন। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলা, সাবধানে চলাচল পরিকল্পনা করা এবং কোনো বিঘ্নের সম্মুখীন হলে বিকল্প পরিকল্পনা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়