কাস্টমসে ৩৮ কর্মকর্তার একযোগে বদলি
ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলির নির্দেশ দিয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার রয়েছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এনবিআরের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ জারি করা হয়। এর মধ্যে একটি আদেশ ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি ৫ ফেব্রুয়ারি জারি করা হয়েছে।
বদলি হওয়া তিন কমিশনার হলেন- আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব), মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।
যুগ্ম কমিশনার হলেন- মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক, মহিবুর রহমান ভু...
অতিরিক্ত কমিশনার হলেন- কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন, আব্দুল রশিদ মিয়া।
উপ-কমিশনার হলেন- মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান, আলী রেজা হায়দার।
আরও পড়ুন: ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
সহকারী কমিশনার হলেন- শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহ্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম, মোস্তফা কামাল
নিউজবাংলাদেশ.কম/এসবি








