News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন 

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন 

ফাইল ছবি

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চু এবং দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ ১০ জন এ বছরের একুশে পদক পাচ্ছেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন: রমজানে অফিস সময় নির্ধারণ

প্রেস সচিব জানান, এ বছরের একুশে পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়