রমজানে অফিস সময় নির্ধারণ
ফাইল ছবি
এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়সূচিতে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, রমজান মাসে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
আরও পড়ুন: নির্বাচনের পর দ্রুত দায়িত্ব ছাড়বে সরকার: উপ-প্রেস সচিব
তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজ নিজ সুবিধা ও প্রয়োজন অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








