নির্বাচনের পর দ্রুত দায়িত্ব ছাড়বে সরকার: উপ-প্রেস সচিব
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফাইল ছবি
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন প্রচারণার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা এ ধরনের কথা ছড়াচ্ছে, তারাই কয়েক দিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা করেছিল। এখন নির্বাচন সময়মতো হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব হাজির করছে।
তিনি আরও লেখেন, এ ধরনের অসৎ প্রোপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যা দুঃখজনক। বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: ভোটের দিনে মেট্রোরেল চলবে স্বাভাবিক, থাকবে অতিরিক্ত ট্রেন
উপ-প্রেস সচিব বলেন, নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করবে সরকার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








