News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবির তিন বিশেষ স্কোয়াড

নির্বাচনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবির তিন বিশেষ স্কোয়াড

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সীমান্ত নিরাপত্তা অটুট রেখে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের মৎস্য ইনস্টিটিউট এলাকায় অবস্থিত বিজিবির একটি অস্থায়ী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াডসহ তিনটি বিশেষ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবির টহল দল।

তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের অধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩১টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছে ৮টি প্লাটুন।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বিজিবির এই কর্মকর্তা বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়