নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তা অঙ্গীকার চায় যাত্রী কল্যাণ সমিতি
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ হাজারের অধিক মানুষের জীবন বাঁচাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনীতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারের সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল চৌধুরী এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও সরকারের অদুর্দশীতায় এবং কতিপয় পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও হতাহতের সংখ্যা বেপরোয়াভাবে বাড়ছে। কৌশলগত পরিবহন পরিকল্পনায় গলদের কারণে সারাদেশে শহর ও শহরতলীর যোগাযোগের বাস নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে। মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজিচালিত অটোরিক্সার মত ছোট ছোট যানবাহন নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার কারণে যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
আরও পড়ুন: র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
এতে করে সড়কের বিশৃঙ্খলা, অরাজকতা ও ভাড়া নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমভাবে বেড়েছে।
এমন পরিস্থিতি থেকে উত্তোরণে, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে মানুষের প্রাণহানি থামাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








