News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

র‍্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‍্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। এর আগে বাহিনীটির সূচনালগ্নে নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নাম পরিবর্তনের ফলে বাহিনীর কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাজের মানে ইতোমধ্যে পরিবর্তন এসেছে। অনেকেরই প্রত্যাশা ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হোক। সেই বিবেচনায় নতুন নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে কোস্ট গার্ডের নিরপেক্ষতা রক্ষায় কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

তিনি আরও জানান, বাহিনীটির পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। 'ইতোমধ্যে তাদের ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাবে,' বলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়